• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

এবারের নির্বাচনটা একেবারেই পরিচ্ছন্ন হয়েছে: খন্দকার মোশাররফ

Reporter Name / ২৬৫ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

[ad_1]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা-১ আসনে দলের বিজয়ী প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,  এবারের নির্বাচনটা একেবারেই পরিচ্ছন্ন হয়েছে। নির্বাচনটা দেখে সবাই বলছে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হয়েছে। কেউ সিল মেরেছে এমন কোন সংবাদ আমরা পত্র-পত্রিকায় দেখিনি। নির্বাচন নিয়ে কোন দুর্নীতি হয়েছে এমন কোন রিপোর্ট পত্র-পত্রিকা দিতে পারেনি। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার দাউদকান্দিতে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খন্দকার মোশাররফ বলেন, গণতান্ত্রিক দেশে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। বিরোধী দল যদি সঠিকভাবে কাজ করে তাহলে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আমরা চাই সংসদেও প্রকৃত গণতন্ত্র চর্চা হোক। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন এবং সর্বক্ষেত্রে যেন গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহৃত হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। এসব বিষয়গুলো বাস্তবায়নে আমাদের সরকার ভবিষ্যতে কাজ করবে।

তিনি বলেন, গত ১৭ বছরের মধ্যে এবারই একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করে পার্লামেন্টে পাঠিয়েছে। এ পার্লামেন্ট এবার এদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দলগুলো দেশে কি কি কাজ করবে ইতিমধ্যে তারা তাদের নির্বাচনি ইশতেহারে ঘোষণা দিয়েছে। ভোটের দিন ছিল উৎসবের আমেজ। কোনো ধরনের শঙ্কা না থাকায় সকল ধর্ম বর্ণের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। 



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category