• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ

এনটিআরসিএ-র প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করলেন হাইকোর্ট

Reporter Name / ১৫০ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

[ad_1]

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে আগামী শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতের এই আদেশের ফলে নিয়োগ পরীক্ষা এবং এনটিআরসিএ কর্তৃক গত ২৫ মার্চ ইস্যু করা সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতা আগামী দুই মাসের জন্য স্থগিত থাকবে।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৯ জানুয়ারি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ হাজার ৫৫৯টি শূন্য পদে প্রধান ও সহকারী প্রধান নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। কিন্তু আবেদন প্রক্রিয়া চলাকালীন জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় পরিবর্তন এনে অভিজ্ঞতার সময় বাড়িয়ে ১৮ বছর করা হয়। এর ফলে আগের বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন করা অনেক প্রার্থী অযোগ্য হয়ে পড়েন। পরবর্তীতে এনটিআরসিএ ২৫ মার্চ আগের বিজ্ঞপ্তিটি বাতিল করে নতুন সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এই সংশোধিত বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে দেশের বিভিন্ন এলাকার ১১৪ জন আবেদনকারী হাইকোর্টে রিট করেন। রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল। আদালত শুনানি শেষে পরীক্ষা স্থগিতের পাশাপাশি ওই সংশোধিত বিজ্ঞপ্তিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন। শিক্ষা সচিব ও এনটিআরসিএ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এসএফ



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category