• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

এক টুকরো মানবতা: রাস্তায় পড়ে থাকা প্রতিবন্ধী যুবকের জীবন বদলে দিলেন ইউএনও।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৭১৭ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

 

এক টুকরো মানবতা: রাস্তায় পড়ে থাকা প্রতিবন্ধী যুবকের জীবন বদলে দিলেন ইউএন।
মো হিমেল মিয়া

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নরসিংদীর মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান। অবহেলার শহরে যেখানে সহানুভূতি অনেক সময় হারিয়ে যায়, সেখানেই ইউএনওর এক মানবিক পদক্ষেপ বদলে দিল এক অসহায় যুবকের জীবন।

গতকাল (২ জুন) রাতে উপজেলার হাতিরদিয়া বাজার এলাকায় এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে রাস্তার পাশে অসুস্থ, নোংরা ও অবহেলিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পথচারীদের অনেকেই তাকিয়ে দেখলেও কেউ এগিয়ে আসেননি। কিন্তু বিষয়টি জানতে পেরে ইউএনও মুহাইমিন আল জিহান নিজেই ছুটে যান ঘটনাস্থলে।

তিনি যুবকটিকে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং তাঁর চিকিৎসার সম্পূর্ণ খরচ ব্যক্তিগতভাবে বহন করেন। এ বিষয়ে ইউএনও বলেন,
“তাকে রাস্তায় ফেলে রাখা মানে আমাদের বিবেককেই রাস্তায় ফেলে রাখা। একজন মানুষ হিসেবে আমি যা করার চেষ্টা করেছি, তা আমার কর্তব্য বলে মনে করি।”

বর্তমানে ওই যুবকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাঁর সুস্থতা নিশ্চিত হওয়ার পর, প্রশাসনের উদ্যোগে তাঁকে ময়মনসিংহের ধলা ত্রিশালে অবস্থিত সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে, যাতে তিনি নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারেন।

স্থানীয়রা ইউএনওর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁদের মতে, প্রশাসনের এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার বীজ বপন করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category