• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

ঈদ উপহার হিসেবে নারায়ণগঞ্জে সাত’শো পরিবারে গোশত পৌঁছে দিয়েছে খেলাফত মজলিস

Reporter Name / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

[ad_1]

ঈদ উপহার হিসেবে সাতশো পরিবারে গোশত পৌঁছে দিয়েছে খেলাফত মজলিস। ঈদুল আজহার দ্বিতীয় দিন ২৯ মে শুক্রবার সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদের বাড়িতে দোয়ার মাধ্যমে গোশত বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, এবিএম সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, প্রমুখ।

খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেন, কাউকে ডেকে এনে হাতে তুলে দেওয়া হয়নি। আমরা চেষ্টা করেছি- স্থানীয় শাখা দায়িত্বশীলদের মাধ্যমে তাদের বাসায় পৌঁছে দিতে৷ খেলাফত রাষ্ট্র তথা ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা হলে- এভাবেই জনপ্রতিনিধিগণ সরাসরি নিজেরা জনগণের হক পৌঁছে দিবেন। নিজেরা কাজ করবেন। সবাই যার যার প্রকৃত হক পাবে ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ, দুই যুগেরও অধিক সময় ধরে ধারাবাহিক এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা৷ সারাদেশেই সংগঠনের বিভিন্ন শাখা সামর্থ্যের আলোকে নামে বেনামে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দায়িত্বশীল, সুধী-শুভাকাঙ্ক্ষী যে যেভাবে সহযোগিতা করেছেন- আল্লাহ তাআ’লা সবার দান ও সহযোগিতা কবুল করুন এবং এই মহতি কাজ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার তাওফিক দান করুন! আমীন৷

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category