• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

ঈদে প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলির ছবি ভাইরাল

Reporter Name / ১৬০ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

[ad_1]

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলির বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সরকারের বিভিন্ন কর্মকর্তা, প্রেস উইংয়ের সদস্য ও ঘনিষ্ঠজনরা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে এসব ছবি পোস্ট করেছেন। পরে সেগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি কোলাকুলির ছবি পোস্ট করা হয়। পোস্টে বলা হয়,

‌‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম মহোদয়ের কার্যকর নেতৃত্বে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। এই বিশেষ জামাতে সর্বস্তরের মুসল্লিদের সাথে শামিল হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারের পদস্থ মন্ত্রীবর্গ সহ আরও অনেকে।’

jagonews24.com

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি তার ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন,

‘ঈদ মুবারক…

প্রধানমন্ত্রীর বাসভবন | ১৯৬ গুলশান এভিনিউ, ঢাকা | ২৮ মে ২০২৬ | বৃহস্পতিবার।’

ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদও প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলির ছবি পোস্ট করে লেখেন, ‘আমাদের ঈদ।’

ছবিগুলোতে বহু মানুষ মন্তব্য করে ঈদের শুভেচ্ছা জানান।

এদিকে, সাংবাদিক মিরাজ হোসেন গাজী সুজন মাহমুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের ছবি শেয়ার করে রসিকতার ভঙ্গিতে লেখেন,

‘ওরে লজ্জা রে, একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। কাছে আয়, লজ্জা পাইস না। বগুরার ছোট ভাই, তোর পেটের সাইজ দিন দিন যা হইতেছে, এরপর তো কোলাকুলি করতে পারবি না! ওর কাজ আরো বাড়িয়ে দিতে হবে, দৌড়ের উপর রাখতে হবে…..’

পোস্টের শেষে তিনি যোগ করেন, “ঈদ মোবারক। আমাদের সুজন মাহমুদ, মাননীয় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব।”

ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাত হোসেন স্বাধীনও তার ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের মুহূর্ত শেয়ার করেছেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর গবেষণাবিষয়ক কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী তার পোস্টে লেখেন,

‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ঈদ মোবারক। বন্ধু বান্ধব, সহকর্মী সহযাত্রী, নেতাকর্মী এবং প্রিয় দেশবাসীকে ঈদুল আজহার প্রাণঢালা শুভেচ্ছা।’

jagonews24.com

এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও ছাত্রদল নেতা তারিকুল ইসলামের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়ের ছবিগুলোতেও নোটিজেনদের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category