• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঈদের আনন্দে পেটের সমস্যা প্রতিরোধে করণীয়

Reporter Name / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

[ad_1]

এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু দীর্ঘ সময় সংযমের পর হঠাৎ করে অতিরিক্ত ও ভারী খাবার গ্রহণের ফলে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগে থাকেন। যেমন— গ্যাস্ট্রিক সমস্যা, পেটফাঁপা, পেট ব্যথা, বদহজম, আমশয়, পাতলাপায়খানা ইত্যাদি।

কেন এসব সমস্যা হয়?
রোজার সময় আমাদের হজম প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যায়। ঈদের দিনে হঠাৎ করে বেশি তেল-চর্বিযুক্ত, মিষ্টি ও মসলাদার খাবার খেলে পেট তা সহ্য করতে পারে না। ফলে দেখা দেয় নানা সমস্যা।

কীভাবে এই সমস্যা থেকে বাঁচবেন?
১. অল্প অল্প করে বারবার খাবেন;
একবারে বেশি না খেয়ে অল্প পরিমাণে কয়েকবার খাবার গ্রহণ করুন।

২. তেল-চর্বি ও মসলাযুক্ত খাবার কম খাবেন;
গরু, খাসির মাংস, বিরিয়ানি, খিচুড়ি, পোলাও রিচফুড ইত্যাদি সীমিত পরিমাণে গ্রহণ করুন।

৩. মিষ্টি জাতীয় খাবার নিয়ন্ত্রণে রাখুন;
সেমাই, মিষ্টান্ন, রসগোল্লা বেশি খেলে গ্যাস ও ডায়রিয়া হতে পারে।

৪. পর্যাপ্ত পানি পান করুন;
হজম ঠিক রাখতে ও শরীরকে স্বাভাবিক রাখতে পানি খুব গুরুত্বপূর্ণ।

৫. ফল ও আঁশযুক্ত খাবার খাবেন;
পেঁপে, কলা, শাকসবজি হজমে সহায়তা করে।

৬. খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না;
কমপক্ষে ৩০ মিনিট হালকা হাঁটাহাঁটি করুন।

কখন ডাক্তারের কাছে যাবেন?
যদি বারবার পাতলা পায়খানা হয়, তীব্র পেট ব্যথা থাকে, বমি ও জ্বর দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সবার জন্য বার্তা:
ঈদের আনন্দ উপভোগ করতে হলে খাবারের ব্যাপারে সচেতন হতে হবে। পরিমিত খাবারই পারে আপনাকে সুস্থ ও স্বস্তিতে রাখতে।

লেখক : ডা. গাজী খায়রুজ্জামান 
হোমিওপ্যাথিক চিকিৎসক ও স্বাস্থ্য বিষয়ক কলামিস্ট।
০১৭৪৩৮৩৪৮১৬



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category