• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঈদযাত্রা নিরাপদে মনোহরদীতে মোবাইল কোর্ট, জরিমানা ও ট্রলি জব্দ

Reporter Name / ২৯৬ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ঈদযাত্রা নিরাপদে মনোহরদীতে মোবাইল কোর্ট, জরিমানা ও ট্রলি জব্দ
মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
অদ্য ১৮ মার্চ ২০২৬ তারিখে নরসিংদীর মনোহরদী উপজেলায় আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে আঞ্চলিক সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে হেলমেট পরিধান না করায় ২টি মোটরসাইকেলকে জরিমানা করা হয়। এছাড়া বাইক চালকদের হেলমেট ব্যবহারের গুরুত্ব, অতিরিক্ত গতিতে (ওভার স্পিডে) গাড়ি না চালানো এবং বাস চালকদের সতর্কভাবে যানবাহন পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন জনাব মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী এবং জনাব মোঃ মাসুদ রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী।
অন্যদিকে, একই দিনে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে নদীর পাড়ের কৃষিজমির টপসয়েল অবৈধভাবে কাটার অপরাধে অভিযান চালানো হয়। এ সময় ২টি ট্রলি ও ২টি ব্যাটারি জব্দ করা হয়।
প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category