• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন |
  • English Version

ঈদযাত্রায় কোনো ধরনের যাত্রী হয়রানি বরদাশত করা হবে না: শিমুল বিশ্বাস

Reporter Name / ২৪৪ Time View
Update : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন


জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি বলেন, ঈদ যাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের যাত্রী হয়রানি সহ্য করা হবে না এবং পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় কঠিন হস্তে দমন করা হবে। আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের যাত্রী হয়রানি বরদাশত করা হবে না এবং পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া কঠিন হস্তে দমন করা হবে। 

শনিবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও বেসিক ট্রেড ইউনিয়নের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রমিক দল নেতা ফয়েজ আহমেদ, আসাদুজ্জামান বাবুল, মফিদুল ইসলাম মোহন, দেলোয়ার হোসেন, নাছরিন আক্তার দিনা প্রমুখ। সভায় শ্রমিক দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে অব্যাহত সাংগঠনিক সফরের অগ্রগতি নিয়ে আলোকপাত করা হয়। 

শিমুল বিশ্বাস বলেন, শ্রমিক দলের কোনো নেতাকর্মী অনৈতিক কাজ করবে না এবং করতেও দেবে না। আর যদি কারো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় অভিযোগ পাওয়া যায়, সাথে সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দেশের শিল্প ও কলকারখানায় দীর্ঘদিন নিয়োগ বন্ধ রয়েছে। এসব শূন্যস্থানে নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। যোগ্যতার ভিত্তিতে এসব নিয়োগ দিতে বর্তমান গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অবাধ ভোটের মাধ্যমে গঠিত এ সরকারকে দেশের শ্রমিক সমাজ আকণ্ঠ সমর্থন করবে। 




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts