• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

ইসিতে সাংবাদিকদের জন্য আরএফইডি’র বিশেষ উদ্যোগ

Reporter Name / ৩১৩ Time View
Update : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

[ad_1]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার কাজটি গণমাধ্যমকর্মীরা যেন সহজভাবে প্রকাশ করতে পারে সেই জন্য নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) বিশেষ উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এই তথ্য জানান সংগঠনের সভাপতি কাজী জেবেল। আগারগাঁও নির্বাচন ভবনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের  মঞ্চ তৈরি করেছে নির্বাচন কমিশন(ইসি)।

মঞ্চের কাছেই একটি বড় বুথ স্থাপন করা হয়েছে আরএফইডি’র জন্য। এখানে এই বুথে ফলাফলের অনুলিপি পাওয়া যাবে। যেটা ব্যবহার করে নির্ভুলভাবে স্ব স্ব কর্মক্ষেত্রে তথ্য সরবরাহ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা। পাশাপাশি জাতিসংঘের নির্বাচনী সহায়তা প্রকল্পের (ব্যালট) আওতায় সাংবাদিকদের জন্য বিশেষ রিসোর্স কার্ড সরবরাহ করা হবে। এই কার্ডের মাধ্যমে নির্বাচনকালীন সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় তথ্য এক জায়গায় সহজে পাওয়া যাবে।

এই বিষয়ে কাজী জেবেল বলেন, আমরা এবরাই প্রথম আরএফইডি’র উদ্যোগে সংগঠনের সদস্যদের জন্য বিশেষ বুথ স্থাপন করেছি। পাশাপাশি ফলাফলের অনুলিপি সরবরাহ করবো। এছাড়া সাংবাদিকদের জন্য বিশেষ রিসোর্স কার্ড সরবরাহ করা হবে। যাতে করে সবাই নির্ভুলভাবে নিজ নিজ অফিসে তথ্য সরবরাহ করতে পারেন। অনেক সময় নির্বাচনের আসনভিত্তিক ফলাফলে ঘোষণায় অনেক সময় ভুল তথ্য ছড়িয়ে পড়ে। আমার মনে হয় সাংবাদিকরা যখন ফলাফলের অনুলিপি পাবেন তখন ভুল তথ্য ছড়ানোর সম্ভাবনা থাকবে না।

তিনি আরও বলেন, আপনারা হয়তো জানেন এবার গণভোট ও জাতীয় নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। ফলাফল ঘোষণায় সময় লাগতে পারে। রাত গড়িয়ে সকাল হতে পারে। এখানের আশে পাশে খাবার একটা বড় সমস্যা দেখা দেবে। এই জন্য আমরা আরএফইডি’র সদস্যদের জন্য রাতের খাবারেরও ব্যবস্থা করেছি।’

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category