• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় পুলিশের সোর্স মামুনকে কুপিয়েছে র্দুবৃত্তরা নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন-সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা – IPCSBDPress ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ‍যুবকের মৃত্যু ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১ ৩০০ শয্যা হাসপাতালে দালাল বিরোধী যৌথ অভিযান, ৩ জনকে সাজা ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবার মাধ্যমে অংশ নেওয়া যাবে সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার পল্লী বিদ্যুৎ ও নেসকোর ভেলকিবাজিতে অতিষ্ঠ জনজীবন – IPCSBDPress নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা, দুই ভাগ্নে আটক YepCasino – Pełny Informator po Platformie Gamingowej Nowej Generacji

ইভ্যালি কায়দায় প্রতারণা, প্রতারক নারী গ্রেপ্তার

Reporter Name / ১১১ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন


১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে বেরিয়ে একই কায়দায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পেইজ খুলে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারহানা হক লুসি নামের ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রিটি পেইজ নামের এক ফেসবুক পেইজ থেকে গ্যাজেট অর্ডারের নামে গ্রাহকের থেকে প্রতারণার মাধ্যমে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রয়েছে। 

 ফারহানা হক লুসি ও তার স্বামী প্রথমে ইভ্যালিতে চাকরি করতো। ইভ্যালি বন্ধ হয়ে যাবার পর নতুন পেইজ খুলে একই ধরনের প্রতারণায় নামে লুসি ও তার স্বামী।

পুলিশ জানায়, ফেসবুক পেইজে গ্রাহকদের কাছ থেকে অবিশ্বাস্য কম দামে আইফোন, আইপ্যাডসহ নানা গ্যাজেট দেয়ার কথা বলে টাকা সংগ্রহ করতো এই চক্র। কম দামে দেখে অনেকে অর্ডার দিতেন এবং অনেকেই ব্যবসার জন্য মোটা অংকের টাকা বিনিয়োগ করতেন। তার মূল লক্ষ্য ছিল নারী গ্রাহকরা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লুসি জানায়, এই ব্যবসাটি ছিল প্রি-অর্ডার ভিত্তিক, যেখানে গ্রাহকদের পূর্ণ অগ্রিম টাকা দিতে হতো এবং সাধারণত ২-৩ মাসের মধ্যে পণ্য পাওয়া যেত। ভালো রিভিউ দেখে অনেকেই অর্ডার করতে থাকেন এবং সেখান থেকেই প্রতারণার শুরু। 




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts