• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

আসন্ন নির্বাচন দেশের ৫৪ বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়: নুর

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

[ad_1]

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন দেশের ৫৪ বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মানুষ যাতে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে এবং রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে প্রচার-সমাবেশ চালানোর সুযোগ পায়। একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনই ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।  দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাসযোগ্য একটি রাষ্ট্র নির্মাণের লক্ষ্যেই ২৪-এর জুলাইয়ে গণ আন্দোলন হয়েছিল।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলায় মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় গণ অধিকার পরিষদ দশমিনা উপজেলা শাখার আহ্বায়ক মো. লিয়ার হোসেনের সভাপতিত্বে এসময় কেন্দ্র জেলা ও উপজেলার নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নুর বলেন,  কারও আচরণ ও কর্মকাণ্ডে যেন আগের স্বৈরাচারী শাসনের মতো কোনো আচরণ পরিলক্ষিত না হয়। কারণ সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতার দাপটে বিএনপি চেয়ারপারসনকে জেল হাজতবাস করিয়েছেন, জামায়াতের নেতাদের ফাঁসি দিয়েছেন, দেশকে তার নিয়ন্ত্রণে রেখেছেন, আদালত তারও ফাঁসির আদেশ দিয়েছেন। আজকে যদি কেউ মনে করে আমরা অনেক বড় নেতা হয়ে গেছি এলাকায় আধিপত্য বিস্তার করতে হবে তাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। এই দেশের সাধারণ মানুষ যদি রুখে দাঁড়ায় যত বড় হোমড়া চামড়া হোক, কেউ পাত্তা পাবে না। দীর্ঘ আন্দোলনে তরুণদের আত্মত্যাগের পর অর্জিত গণতান্ত্রিক বিজয়কে ধরে রাখতে দলীয় কর্মীদেরর দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts