• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন |
  • English Version

আমার রাজনৈতিক ক্যারিয়ার এক বছরের না, বহুদিনের: মির্জা আব্বাস

Reporter Name / ১৭০ Time View
Update : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, আমার রাজনৈতিক ক্যারিয়ার এক বছরের না, বহুদিনের। তোমাদের অনেকের জন্ম হয় নাই। বাপ-মায়েরও বিয়ে হয় নাই। সুতরাং এই ক্যারিয়ারকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করো না। নিজেদের ক্যারিয়ার বিল্ড আপ করো। সত্যি কথা বলো। মিথ্যা কথা বলে, অপবাদ দিয়ে এই রোজার মাসে মানুষকে খাটো করার চেষ্টা করো না।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন জায়গায় দেখলাম সরকারের বিরুদ্ধে স্লোগান নিয়ে মাঠে নেমে গেছেন। কার বিরুদ্ধে স্লোগান দেন? এই সরকার একটা নির্বাচিত সরকার। আপনারা ভাববেন না যে এই সরকার একটা আওয়ামী লীগের মতো রাতের অন্ধকারের ভোটের সরকার। এই সরকার কিন্তু কোটি লোকের ভোটে নির্বাচিত সরকার। স্লোগান দিয়ে নিজে দাবির কথা বলতে পারেন। এছাড়াও দাবির কথা জানানোর একটা সিস্টেম আছে। সিস্টেমে আসতে পারেন। কিন্তু দয়া করে দেশে এই অবস্থায় এই সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না।

তিনি আরও বলেন, আমরা আহ্বান জানাবো এই রমজান মাসে আপনারা দয়া করে ওই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেন না। এবং আরেকটা জিনিস বলবো যে রোজা মুখে রেখে যাই হোক মিথ্যা কথাটা বলবেন না। অপপ্রচার করবেন না। উল্টাপাল্টা গালিগালাজ করবেন না। এতে নিজেদের বংশের পরিচয় মর্যাদা পরিচয় পাওয়া যায়। কে কোথা থেকে আসছেন। আপনাদের একজনের বাবা হলো জামায়াতের রোকন। মা জামায়তের রোকন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts