• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন |
  • English Version

আবাবিল যুব সংঘের উদ্যোগে ৭০ জন হাফেজে কোরআন শিক্ষার্থীর মাঝে পাগরি প্রদান

Reporter Name / ২১৯ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

আবাবিল যুব সংঘের উদ্যোগে ৭০ জন হাফেজে কোরআন শিক্ষার্থীর মাঝে পাগরি প্রদান।
মো হিমেল মিয়া।
নরসিংদী জেলা প্রতিনিধি:
আবাবিল যুব সংঘের উদ্যোগে মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দী গ্রাম গাংকুলকান্দী নূর মোহাম্মদ ভুঁইয়া এতিমখানা ও মাদ্রাসায়, শুক্রবার, ০৯-০১-২০২৬ ইং তারিখে এক অনাড়ম্বর ও ধর্মীয় পরিবেশে ৭০ জন হাফেজে কোরআন শিক্ষার্থীর মাঝে পাগরি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাবিল যুব সংঘের প্রতিষ্ঠাতা মোঃ আল মমিন হোসাইন সজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল উদ্দিন সরকার বাদল।
এ সময় আরও উপস্থিত ছিলেন আবাবিল যুব সংঘের পরিচালক ও সদস্যবৃন্দ— মাওলানা সাইফুল ইসলাম, আতিকুল ইসলাম, মাসুমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে হাফেজে কোরআন শিক্ষার্থীদের মাথায় পাগরি পরিয়ে সম্মান জানানো হয় এবং তাদের জন্য দোয়া করা হয়।
প্রতিষ্ঠাতার বক্তব্য
আবাবিল যুব সংঘের প্রতিষ্ঠাতা মোঃ আল মমিন হোসাইন সজিব বলেন,
“হাফেজে কোরআনরা আমাদের জাতির গর্ব। পবিত্র কোরআন ধারণ ও সংরক্ষণে তাদের অবদান অপরিসীম। আবাবিল যুব সংঘ সবসময় দ্বীনি শিক্ষা ও মানবিক কার্যক্রমে পাশে থাকবে। ভবিষ্যতেও এ ধরনের সম্মাননা ও কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts