• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

আড়াইহাজার থানা থেকে পালিয়ে যাওয়া সেই আসামি গ্রেপ্তার

Reporter Name / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভেতর থেকে পালিয়ে যাওয়া হত্যাচেষ্টা মামলার আসামি ইসমাঈলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে বারোটায় উপজেলার উচিৎপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশের অভিযানিক দল। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

 

তিনি বলেন, ‘ইসমাঈল গত ৩০ মার্চ থানায় আড়াইহাজার যান। তবে যখন তিনি জানতে পারেন যে তার নামে মামলা হয়েছে এবং তিনি এজাহারভুক্ত আসামি তখন তিনি কৌশলে দ্রুত থানা থেকে বের হয়ে পালিয়ে যান। এ ঘটনা জানাজানি হলে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন পলাতক আসামি ইসমাঈলকে গ্রেফতার করতে থানার একাধিক টিম মাঠে নামান।

এরই ধারাবাহিকতায় আড়াইহাজার থানার এসআই জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযানিক টিম উচিৎপুর বাজারে অভিযান চালিয়ে পলাতক আসামি ইসমাঈলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃত আসামিকে বুধবার (১ এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

এর আগে গত সোমবার (৩০ মার্চ) আড়াইহাজার থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান উপজেলার চরকমলাপুর এলাকার হাবিবুল্লাহর ছেলে ইসমাঈল (৩০)। মঙ্গলবার (৩১ মার্চ) বিষয়টি জানাজানি হলে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। পরে তাকে গ্রেফতার করতে গোয়েন্দা ঞ্জরদারি সহ নানা তৎপরতা চালায় থানা পুলিশের একাধিক টিম।

 

ঘটনার সূত্রপাত

 

জমিসংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ ও ২৪ মার্চ উপজেলার খাগকান্দা ইউনিয়নের চরকমলাপুর এলাকায় ধারালো অস্ত্র সহ সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে সংঘবদ্ধ হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে আড়াইহাজার থানায় মামলা করেন।

 

মামলায় ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আর ও ৪-৫ জনকে আসামি করা হয়। ইসমাঈল ওই মামলায় এজাহারনামীয় ৫ নম্বর আসামি। স্থানীয়দের অভিযোগ, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ৩০ মার্চ এজাহারনামীয় ৫ নম্বর আসামি ইসমাঈলকে গ্রেফতার করে। তবে পরবর্তীতে তিনি থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আসামি ইসমাইলকে গ্রেফতার করে থানায় নিয়ে যান উপপরিদর্শক (এসআই) অজিত কুমার। পরে সেকেন্ড অফিসার এসআই জহিরুল ইসলামের রুমে বসালে সেখান থেকে কৌশলে পালিয়ে যান ইসমাইল। এ ঘটনায় পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category