• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

Reporter Name / ১১২ Time View
Update : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

[ad_1]

আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে সংঘবদ্ধ ডাকাত দল বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেন জানান, রাত আনুমানিক ১টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল তার দোতলা বাড়ির কেচি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ধারালো অস্ত্রের মুখে তার স্ত্রী ও দুই মেয়েকে জিম্মি করে ফেলে।

একপর্যায়ে ডাকাতরা বাড়ির তিনটি কক্ষে তাণ্ডব চালিয়ে ঘরের আসবাবপত্র তছনছ করে। এ সময় তারা প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, ডাকাতদের হাতে অস্ত্র থাকায় পরিবারের সদস্যরা আতঙ্কে কোনো ধরনের প্রতিরোধ করতে পারেননি। পুরো ঘটনাটি অল্প সময়ের মধ্যেই ঘটে যায়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category