• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

আওয়ামীলীগ বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে: সানি

Reporter Name / ১৯৭ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

[ad_1]

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে শহরের উকিলপাড়া এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র সহ সভাপতি ডা. এম এ লতিফ তুষারের সভাপতিত্বে ও জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম সানি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষকে অরক্ষিত রেখে আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলেন। সে সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে দিক নির্দেশনা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

৭২ থেকে ৭৫ পর্যন্ত বাকশালের ঘটনা তুলে ধরে আনিসুল ইসলাম সানি বলেন, আমাদেরকে বারবার বলতে হবে, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করতো না। আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং, আওয়ামী লীগকে আর কোন গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা চিন্তা করতে পারি না। 

তিনি আরও বলেন, ১৯৭১ সালের সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়ে দিকনির্দেশনা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া। তিনি পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়ে ৯ মাস জেলে ছিলেন। যারা এই ইতিহাস জানেন না, তারাই জিয়াউর রহমানের অবদান নিয়ে প্রশ্ন তোলেন।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, সামসুল আহসান রোমমান, মনসুরুল হক মনি, এড: সিমা সিদ্দিকী, এড. মহাসিন, সহ-সাধারন সম্পাদক মাসুদ রানা মিঠু, মহানগর জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন মিজি,সহ সভাপতি মিয়া মো আব্দুল্লাহ মুজিব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মহানগর জাসাসের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হাইধর্ম বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন রিগ্যান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেলা জাসাসের দপ্তর সম্পাদক এস এম হালিম মুছা, সদস্য সাইদুর ইসলাম অপু, এস এম হাবিবুর রহমান বদু, মোঃ আবুল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, মহানগর নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা শাখার পানি উন্নয়নের সভাপতি মোঃ হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিকের ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ বাশার শেখ, নারায়ণগঞ্জ সদর থানা(জেলা)জাসাসের সভাপতি কবির সিকদার, সহ-সভাপতি রহমত উল্লাহ ফকির, বন্দর থানা(জেলা)জাসাসের সভাপতি এড: মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বপন, রূপগঞ্জ থানা জাসাসের সভাপতি মোঃ আনোয়ার হোসেন সুমন, সাধারণ সম্পাদক মিছির আলী মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, নারায়ণগঞ্জ সদর থানা(মহানগর)জাসাসের সাধারণ সম্পাদক এড.এস এম গালিব, ফতুল্লা থানা জাসাসের সহ সভাপতি তাসলিমা দেওয়ান, ফজলুল হক পলাশ, সাধারণ সম্পাদক আনায়ার হোসেন সজিব, ফতুল্লা থানা ওলামাদলের সহ-সভাপতি মোঃ জিলানী ফকির, বন্দর থানা (মহানগর) জাসাসের সহ সভাপতি মইদুল ইসলাম হাছান, ফতুল্লা থানা জাসাসয় সাবেক সভাপতি মাহবুবুর রহমান ডিপটি, কাশিপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মুহা রহিম হোসেন বাবুল, গোগনগর ইউনিয়ন জাসাসের সভাপতি মোহাম্মদ লতিফ শিকদার, সাধারণ সম্পাদক ইয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়ন জাসাস সিনিয়র সহ-সভাপতি শাহাজামাল সেলিম, সহ সভাপতি মাকসুদা, সাধারণ সম্পাদক ডি এম লিটন,সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান, ১৪ নং ওয়ার্ড জাসাসের আহবায়ক বুলবুল রাজা মিঠু, যুগ্ম আহবায়ক হারুন আর রশিদ, আশ্রাফুজ্জামান ইভান, সদস্য সচিব বদিউজ্জান ইমন, কুতুবপুর ইউনিয়ন ২ ওয়ার্ড জাসাসের সভাপতি মোঃ শহিদুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা ইমারত শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ শুক্কুর মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খালেক, সহ প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, জাসাস নেত্রী সোনিয়া আক্তার প্রমুখ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category