• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ

অনলাইন জুয়ার দেনা মেটাতে দাদিকে হত্যা: নাতিসহ গ্রেপ্তার ৩

Reporter Name / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

[ad_1]

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অনলাইন জুয়ার ঋণ পরিশোধ করতে নিজের বৃদ্ধা দাদিকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের অভিযোগে নিহতের নাতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, নিহতের নাতি ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী রাব্বি (২৯) এবং তাঁর দুই সহযোগী মশফিকুর রহমান (৩৪) ও নাজমুল হুদা শান্ত (২৬)। পুলিশ জানায়, রাব্বি ও তাঁর বন্ধুরা অনলাইন জুয়ায় বিপুল পরিমাণ টাকা হেরে ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন। এই দেনা মেটাতেই তাঁরা চুরির পরিকল্পনা করেন। রাব্বি তাঁর সহযোগীদের জানিয়েছিলেন, তাঁর ফুফু বিদেশ থেকে ফেরায় দাদির কাছে অনেক স্বর্ণালঙ্কার রয়েছে এবং দিনের বেলা দাদি বাড়িতে একাই থাকেন।

গত ২১ এপ্রিল পূর্ব পালশা গ্রামে ৭৫ বছর বয়সী ওয়ালেদা খাতুনকে তাঁর নিজ বাড়িতে একা পেয়ে সহযোগীদের নিয়ে আক্রমণ করেন রাব্বি। আসামিরা বৃদ্ধার হাত-পা স্কচটেপ দিয়ে বেঁধে ফেলেন এবং গামছা দিয়ে শ্বাসরোধ করে তাঁর মৃত্যু নিশ্চিত করেন। এরপর ঘর থেকে স্বর্ণের হার, বালা, চেইন ও কানের দুলসহ বিভিন্ন অলঙ্কার লুট করে পালিয়ে যান।

তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার ঢাকার আশুলিয়া ও ঘোড়াঘাটের দেওগ্রাম এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ ও রুপার অলঙ্কারগুলো উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জুয়ার নেশা কীভাবে একটি পরিবারে চরম ট্র্যাজেডি ডেকে আনতে পারে, এই ঘটনা তার একটি ভয়াবহ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

এসএফ



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category