• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

৪৫ সেকেন্ডেই বাজিমাত, ফিফার ভিডিওতে নোরা

Reporter Name / ২০৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

[ad_1]

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবার জায়গা করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপের আয়োজনে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ উপলক্ষে নির্মিত একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই গানের প্রথম ঝলক, আর মাত্র ৪৫ সেকেন্ডের টিজারেই দর্শকদের নজর কেড়েছেন এই তারকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মিউজিক ভিডিওতে নোরার অংশগ্রহণের খবর আগেই প্রকাশ পেয়েছিল। এরপর থেকেই তার ভক্তরা অপেক্ষায় ছিলেন ভিডিওটির জন্য। অবশেষে ‘সির সির’ শিরোনামের গানটির ঝলক প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

প্রকাশিত টিজারে লাল-সাদা পোশাকে নোরাকে দেখা যায় প্রাণবন্ত নৃত্য পরিবেশনায়। ফুটবলকে কেন্দ্র করে নির্মিত দৃশ্যগুলোতে তার উপস্থিতি ও নাচের ভঙ্গি মুগ্ধ করেছে ভক্তদের। অল্প সময়ের এই ভিডিওতেই তিনি যেন বিশ্বকাপের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছেন।

গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতীয় কোরিওগ্রাফার রাজিত দেব। তিনি জানিয়েছেন, মরক্কোর কাসাব্লাঙ্কায় গানটির শুটিং হয়েছে। শুটিংয়ের জন্য পুরো টিম খুব সীমিত সময় পেলেও সেই সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত দৃশ্য ধারণ করা সম্ভব হয়েছে।

রাজিত দেব বলেন, অল্প সময়ের মধ্যেও তারা এমন কিছু তৈরি করতে চেয়েছেন, যা আন্তর্জাতিক মানের দর্শকদের মন জয় করতে পারে। সেই লক্ষ্য নিয়েই কাজটি সম্পন্ন করা হয়েছে।

এদিকে গানটি নিয়ে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন নোরা ফতেহি। তার ভাষায়, ‘সির সির’ শুধু একটি গান নয়, বরং বিভিন্ন সংস্কৃতির মিলনের প্রতীক। এতে মরক্কোর সংস্কৃতি, কানাডার প্রভাব এবং ভারতের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের প্রতিফলন রয়েছে।

নোরা বলেন, ‘ভারত এবং দক্ষিণ এশিয়ার দর্শকদের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, সেটাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তাই এই গানে ভারতীয় শিল্পীদের সম্পৃক্ততা আমার কাছে বিশেষ অর্থ বহন করে।’

তিনি আরও বলেন, ‘ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মতো একটি বৈশ্বিক আয়োজনের অংশ হতে পারা আমার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। এখনও বিষয়টি আমার কাছে অবিশ্বাস্য মনে হয়।’

জানা গেছে, বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন নোরা। মেক্সিকোর উদ্বোধনী আয়োজনের পাশাপাশি কানাডা ও যুক্তরাষ্ট্রের একাধিক মঞ্চেও পারফর্ম করার কথা রয়েছে তার।

ফুটবল আর বিনোদনের এই বৈশ্বিক উৎসবে নোরা ফতেহির অংশগ্রহণ নিয়ে এরই মধ্যে উচ্ছ্বসিত ভক্তরা। আর প্রকাশিত টিজার বলছে, বিশ্বকাপের উন্মাদনায় এবার বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারেন তিনি।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category