• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

১১ দলীয় জোটের সমাবেশে বক্তারা – IPCSBDPress

Reporter Name / ২৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:১৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৯, ২০২৬

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট মনোনীত ও জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. মাইনুল আলমের সমর্থনে এক বিশাল নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার সকালে শহরের বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে বক্তারা দেশ থেকে ফ্যাসিবাদ ও চাঁদাবাজির চিরস্থায়ী অবসানের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, বাংলাদেশ থেকে স্বৈরাচারের প্রেতাত্মারা পালিয়েছে।এ দেশের মানুষ আর কোনো নতুন ফ্যাসিস্ট বা চাঁদাবাজকে ক্ষমতায় দেখতে চায় না।মানুষ এখন শান্তি ও ইনসাফ কায়েম দেখতে চায়।

সমৃদ্ধ ও বাসযোগ্য দিনাজপুর গড়তে অ্যাডভোকেট মাইনুল আলমের কোনো বিকল্প নেই।​প্রধান মেহমান ও ঐক্যজোটের প্রার্থী অ্যাডভোকেট মো. মাইনুল আলম তাঁর বক্তব্যে বলেন, দিনাজপুরবাসীর অধিকার রক্ষায় আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব।জনমতের প্রতিফলন ঘটাতে আগামী নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমানত রক্ষা করবেন।​

দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমির মেহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-​সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান।শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন। ডাকসু’র বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ছাত্রশিবির নেতা ইকবাল হায়দার। শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা।জাগপার কেন্দ্রীয় নেতা সৈয়দ ইমরুল কায়েস রুপম।

এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতা মো. রেজাউল ইসলামসহ জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।সমাবেশ শেষে এক বিশাল নির্বাচনী গণমিছিল বের করা হয়।মিছিলটি বন্ধন কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মিছিলে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ ভোটার ও বিপুল সংখ্যক নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

দাঁড়িপাল্লা ও জোটের সমর্থনে স্লোগানে এসময় পুরো শহর মুখরিত হয়ে ওঠে।মিছিলটি পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category