• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
তিন সরকারের শপথ পড়িয়ে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইউনূসের আমন্ত্রণে তিন দিনের সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট – IPCSBDPress ইমরান খানের সমর্থনে পাকিস্তান সরকারকে স্টিভ ওয়াহ-গাভাস্কার-চ্যাপেলদের চিঠি রাজশাহী মহানগরীতে আরএমপির অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯ জন – IPCSBDPress আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ ভোটের কালির কারণে অজু নিয়ে দুশ্চিন্তায় বর্ষা দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন – IPCSBDPress নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ১৮ মাস পর আ.লীগের ঝটিকা মিছিল পাল্টা প্রতিক্রিয়ায় কার্যালয়ে আগুন – IPCSBDPress স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল

স্বৈরশাসকের সময় মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে: তারেক রহমান – IPCSBDPress

Reporter Name / ১৬৮ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন


আপডেটঃ ১১:৪০ পূর্বাহ্ণ | আগস্ট ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী:-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে।মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করা হয়েছিল।এ দেশের মানুষের অর্থসম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের মাদ্রাসা মাঠ-সংলগ্ন ঈদগাহ রোডে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের সমর্থনে, সহযোগিতায় গত বছর ৫ আগস্ট আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি।দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের মুখে টিকতে না পেরে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গেছে।একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণকে কীভাবে উন্নত করা যায়, দেশের সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করা যায়, একইসঙ্গে দেশের ভেতরে যত জনগণ আছে সেই জনগণের উন্নত জীবনযাত্রার জন্য বিভিন্ন পরিকল্পনা করা।স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই স্বৈরাচার ১৭ বছরের বেশি সময় ধরে এই দেশের ক্ষমতা দখল করেছিল।ক্ষমতা দখল করার পরে আমরা দেখেছি, কীভাবে একে একে তারা গুম, খুন, হত্যার রাজনীতি শুরু করেছিল।তারা যে কোনো বিরোধী মতের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল।আমি নিশ্চিত এই সম্মেলনে আজকে যারা উপস্থিত আছেন তারা স্বৈরাচারের সময়ে মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন। বিএনপির বাইরের বহু রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে রাজপথে ছিল, ছোট-বড় রাজনৈতিক দলগুলো এ দেশের মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিল।যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। প্রত্যেকটা দলের নেতা-কর্মীকে তারা খুন করেছে, গুম করেছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি সেই সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে।সেটি স্থানীয় নির্বাচন হোক, সেটি জাতীয় নির্বাচন হোক।প্রতিটি পর্যায়ে মসজিদ কমিটির নির্বাচন থেকে শুরু করে মার্কেট কমিটির নির্বাচন, স্থানীয় পর্যায়ের নির্বাচন কিংবা জাতীয় পর্যায়ের নির্বাচন।প্রতিটি নির্বাচন ভেঙে-চুরে চুরমার করে দেওয়া হয়েছে।বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।

ড. ইউনুসের সরকারকে উদ্দেশে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে (নির্বাচন) ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।আমরা কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে শুনেছি, ঘোষণা করা হয়েছে রমজানের আগে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে।সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও রাজশাহী মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts