• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে হামজাদের আমন্ত্রণ

Reporter Name / ২৯৩ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

[ad_1]

মালদ্বীপ ফুটবল ফেডারেশন দেশটির ফুটবলের হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আগামী জুনে চারজাতির একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য দেশটি আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সোমবার জানিয়েছেন, মালদ্বীপ থেকে তারা আমন্ত্রণপত্র পেয়েছে।

তবে বাফুফে এখনো টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। বাংলাদেশ ছাড়া এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছে নেপাল ও শ্রীলংকা। দক্ষিণ এশিয়ার চার দেশ নিয়েই হবে এই টুর্নামেন্ট। নেপাল ও শ্রীলংকা এরই মধ্যে টুর্নামেন্টে অংশ নেবে বলে সম্মতি দিয়েছে।

৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ খেলবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের বাকি ম্যাচটি। জুন মাসে ফিফা উইন্ডো আছে ১ থেকে ৯ তারিখ পর্যন্ত। এ সময়ের মধ্যে মালদ্বীপ টুর্নামেন্ট আয়োজন করলে বাংলাদেশ হামজা চৌধুরীকে পেতে পারে। উইন্ডোর বাইরে হলে লেস্টার সিটি হামজাকে নাও ছাড়তে পারে। উইন্ডোর মধ্যে খেলা হলে ক্লাব জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ১৯ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ওই ম্যাচে বাংলাদেশ জিতেছে ১-০ গোলে। এটি ছিল চলতি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম এবং ভারতের বিপক্ষে ২২ বছর পর জয়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts