• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

মনোহরদীতে রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ২০১ Time View
Update : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

মনোহরদীতে রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

নরসিংদীর মনোহরদী উপজেলার এলকে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে শনিবার (৬ সেপ্টেম্বর) “গাছ লাগাও – জীবন বাঁচাও” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে অতিথি অভ্যর্থনা, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশিত হয়। স্বাগত বক্তব্য রাখেন রোটারি নারায়ণ চন্দ্র দাস (পিপি, কাকরাইল)। রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রম তুলে ধরেন রোটারি মহসিনুল (এফসিএ, প্রেসিডেন্ট, ডাইনামিক)। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন রোটারি শিলা রানী দাস (প্রেসিডেন্ট, কাকরাইল)।

এছাড়া বক্তব্য রাখেন ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব, তাইজ উদ্দিন, মাসুদ সরকার, রূপক মোড়ল, রুহুল আমিন সৈকত, আক্তার হোসেন (প্রধান শিক্ষক, সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয়), হারুনুর রশিদ (সভাপতি, সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয়), নিরঞ্জন দাস (সিনিয়র শিক্ষক, এলকে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়) ও অন্যান্য স্থানীয় শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এম. এইচ. কবির। সমাপনী বক্তব্যও তিনি প্রদান করেন।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। পরবর্তীতে সাগরদী বাইপাস রোড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ এবং ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় ছিলেন রোটারি মো. আল-আমিন।

রোপণ কার্যক্রমে অংশ নেয় রোটারি ক্লাব অব কাকরাইল ঢাকারোটারি ক্লাব অব ঢাকা ডাইনামিক
সমন্বয়কারী ক্লাব: রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউন
সহযোগিতায়: নরেন্দ্রপুর রয়েল ক্লাব, চর আহাম্মদপুর আল ইহসান ফাউন্ডেশন ও বীর আহাম্মদপুর গ্রাম উন্নয়ন পরিষদ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts