• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

মনোহরদীতে ইউনিয়ন বিএনপির মহিলা কর্মী সমাবেশে অনুষ্ঠিত

Reporter Name / ১৪৪ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

[ad_1]

তানভীর আহমেদ : নরসিংদীর মনোহরদীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলা কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়।
উপজেলার বড়চাপা ইউনিয়ন বিএনপি’র ৭-৮ ও ৯ নং ওয়ার্ডের আয়োজনে (১৫ নভেম্বর) শনিবার বিকেলে আতুশাল সবুজ সাথী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ সাইদুল হক শাহীন এর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মোস্তাকিম মিরাজ,মিজানুর রহমান শাকিল ও ফরহাদ প্রধান এর সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, নরসিংদী জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়চাপা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক গুলজার হোসেন গুলশান, সাবেক ভিপি ও উপজেলা বিএনপি সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদুল হাসান ফুটন, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ প্রধান, এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি মাসুদা আক্তার, সাধারণ সম্পাদক হাছিনা হিমু, বিএনপি নেতা উসমান ডিলার, বিএনপি নেতা মোরর্শেদ মিয়া, মনির হোসেন শাওন, ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক আহমেদ, ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন, রাকিব হাসান সহ আরো অনেক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আজকের এই মহিলা সমাবেশে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনারা আমাকে পুনরায় ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে মনোহরদী-বেলাবের প্রত্যেক নারীকে কর্মসংস্থানের আওতায় আনা হবে ইনশাআল্লাহ।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category