• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

বেপরোয়া মোটরসাইকেল চালনায় রক্তাক্ত সড়ক, প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা।

Reporter Name / ৭০১ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

বেপরোয়া মোটরসাইকেল চালনায় রক্তাক্ত সড়ক, প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা।

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে ঘটছে সড়ক দুর্ঘটনা। পত্রিকা, রেডিও, টেলিভিশন, ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে চোখ রাখলেই দেখা যায় সড়কে প্রাণ হারাচ্ছে মানুষ—আর এর বড় একটি অংশই মোটরসাইকেল দুর্ঘটনা।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিনা ল্যাবরেটরি স্কুলের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুই তরুণ। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিপদজনকভাবে মোটরসাইকেল চালানো এখন এক নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। অল্প বয়সী ছেলে-পেলেদের অনেকেই প্রশিক্ষণ ছাড়াই মোটরসাইকেল চালানো শুরু করে, যার পরিণতিতে ঘটছে মারাত্মক দুর্ঘটনা। এমনকি সম্প্রতি নরসিংদীর শিবপুরে একসাথে তিন তরুণ বন্ধুর মৃত্যু হয়েছে একটি দুর্ঘটনায়।

এই দুর্ঘটনাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয়, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ ছাড়াও প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তর থেকে সচেতনতা তৈরি না হলে এ মৃত্যুর মিছিল থামানো যাবে না।

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে—আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এবং তরুণ প্রজন্মকে নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে চলাচলের শিক্ষা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category