• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নিষেধাজ্ঞা অমান্য করে শীতলক্ষ্যায়  বাল্কহেড চলাচল, গ্রেপ্তার ২, বাল্কহেড জব্দ

Reporter Name / ৯৪ Time View
Update : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

[ad_1]

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌ দুর্ঘটনা এড়াতে শীতলক্ষ্যা নদীতে বালুভর্তি ট্রলার ও বাল্কহেড চলাচলে প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করায় দুইজনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। একই সঙ্গে অবৈধভাবে চলাচলকারী একটি বাল্কহেড জব্দ করা হয়েছে।

রোববার (২৪ মে) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শম্ভুপুরা সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার রাণীদিয়া এলাকার আব্দুল মালেকের ছেলে বাল্কহেডের চালক (শুকানি) শফিকুল ইসলাম (৪২) এবং সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার লালপুর গ্রামের আলম হোসেনের ছেলে গ্রিজার আফজাল হোসেন (২৪)।

এ ঘটনায় কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মকবুল হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। মামলার নম্বর- ৩৯(৫)২৬।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পুলিশ কর্মকর্তা মকবুল হোসেন জানান, ঈদুল আজহাকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে শীতলক্ষ্যা নদীতে সব ধরনের বাল্কহেড চলাচল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে বেপরোয়া গতিতে বাল্কহেডটি চলাচল করছিল।

তিনি আরও জানান, নৌ নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাল্কহেডের শুকানি ও গ্রিজারকে গ্রেপ্তার করা হয় এবং বাল্কহেডটি জব্দ করা হয়।

নৌপথে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও নৌ-পুলিশের এ অভিযান ঈদ পরবর্তী আরও তিনদিন পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category