• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

রূপগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১০৭ Time View
Update : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা, ২০ বোতল বিদেশি মদ ও মাদক বিক্রির ৪০ হাজার টাকা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার তেতলাব এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়,  এসআই (নিঃ) রৌশন আলীর নেতৃত্বে থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালায়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ নয়ন মিয়া (২৬), মোঃ রাজ রায়হান রাব্বি (২৪) ও মোঃ সুলতান (৩০)। তারা সবাই তেতলাব এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা, ২০ বোতল বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category