• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ধর্ষক খুনীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে মানববন্ধন 

Reporter Name / ১২৪ Time View
Update : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

[ad_1]

দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত নিষ্পাপ শিশু রামিসার উপর সংঘটিত ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে নারী শিশুরাও অংশ নেয়। মানববন্ধন থেকে শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে ধর্ষক খুনীদের সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করার দাবি জানানো হয়। 
বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মহিউদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম বাপ্পির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এক্স ক্যাডেটস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারুক আহাম্মদ রিপন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর শাখার সভাপতি সাংবাদিক শরীফ সুমন, ফুল পাখির আসরের সাধারণ সম্পাদক খায়রুল কবির মুন্না, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার হারুনুর রশিদ নিক্সন, বাগে জান্নাত মাদরাসার প্রিন্সিপাল মুফতী আব্দুর রহিমসহ আরো অনেকে। 
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে রামিসাসহ শিশু ধর্ষণকারী খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসব খুনীদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নতুন আইন পাশ করতে হবে। যাতে আর কোন রামিসাকে এভাবে পাশবিক নির্যাতনের শিকার হতে না হয়। 

 



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category