• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

নারায়ণগঞ্জে পশুর হাট ও মহাসড়কে নিরাপত্তা জোরদারে মাঠে র‍্যাব

Reporter Name / ৮৬ Time View
Update : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

[ad_1]

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নারায়ণগঞ্জে কোরবানির পশুর হাট, সড়ক ও মহাসড়কসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে র‍্যাব-১১।

রবিবার (২৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার কয়েকটি পশুর হাট পরিদর্শন করেন র‍্যাব-১১ ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. আব্দুর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা। এসময় তারা হাটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পশু ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও ইজারাদারদের সঙ্গে কথা বলেন।

র‍্যাব কর্মকর্তারা জানান, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি, ছিনতাই বা প্রতারণার ঘটনা না ঘটে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এসময় র‍্যাব-১১ এর উপ-পরিচালক মো. আব্দুর রশিদ বলেন, কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত র‍্যাবকে অবহিত করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। খবর পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পশু কেনাবেচার সময় জাল টাকা, মলম পার্টি ও বিভিন্ন প্রতারক চক্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নিরাপদ ও নির্বিঘ্নে কোরবানির পশু কেনাবেচা নিশ্চিত করতে র‍্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category