• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার সিলাই লিমনসহ ৭ ডাকাত গ্রেফতার

Reporter Name / ৮৯ Time View
Update : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার রিমন ওরফে সিলাই লিমনসহ সাতজনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। শুক্রবার (২৩ মে) রাত ১০টা থেকে শনিবার দিবাগত রাত আড়াইটার পর্যন্ত মোগড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত ডাকাত দলের সদস্যদের আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কামরুল হাসান (৩৫), আকরাম (২৫), রফিকুল ইসলাম (৪১), পারভেজ (২৮), সোহাগ (৩২), রাসেল (৩৫) ও সুমন (৩৫)। তাদের মধ্যে কয়েকজন সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং একজন বন্দর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা তালিকাভুক্ত শীর্ষ অপরাধী ও সক্রিয় ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও অন্যান্য গুরুতর অপরাধের একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, ডাকাতি, ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category