• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
১৮ মাস পর আ.লীগের ঝটিকা মিছিল পাল্টা প্রতিক্রিয়ায় কার্যালয়ে আগুন – IPCSBDPress স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল দেশ ও জনগণের স্বার্থই আমাদের কাছে প্রথম: তারেক রহমান কী, কেন এবং কীভাবে? ব্যাখ্যা দিলেন ডা. তাসনিম জারা – IPCSBDPress জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জুলাই সনদের নির্দেশনামতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে হবে নরসিংদীতে ৫ টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত রমজান মাসে নিম্ন ও মাধ্যমিক বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন, পতাকা ছাড়া ফিরবেন

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মনোহরদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

Reporter Name / ১০১ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মনোহরদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

গণতন্ত্রের মা ও আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব,
সদস্য সচিব, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এবং
যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শাহাদত হোসেন চঞ্চল, প্রফেসর ড. জামশেদ আলম রিপন, মনোহরদী উপজেলা কৃষক দলের সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চু, সাবেক ছাত্রনেতা খ. ম. কামরুল ইসলাম, মনোহরদী পৌরসভার কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মনোহরদী পৌরসভার কৃষক দলের সদস্য সচিব ইমরান আহমেদ, সাবেক ইউপি সদস্য আবুল বাশার, চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জিল্লুর রহমান, চন্দনবাড়ী ইউনিয়ন কৃষক দলের সভাপতি সোহেল এবং সাধারণ সম্পাদক ইলিয়াস প্রধান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রনেতা মহসিন কবির।
কর্মসূচির শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে মনোহরদী উপজেলা থেকে আগত বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহান মানবিক দায়িত্ব। বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানবিকতা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর সেই আদর্শ অনুসরণ করেই এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে মনোহরদী উপজেলা থেকে আগত প্রায় ৫ শতাধিক শীতার্ত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিটি কাভার করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts