• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয়

ফতুল্লায় শিশু সৈকত হত্যা, আদালতে জীবনের স্বীকারোক্তি

Reporter Name / ১৬৫ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লার নরসিংপুর এলাকায় পরিত্যক্ত একটি ভবন থেকে উদ্ধার হওয়া শিশু সৈকত হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। 

 

এ ঘটনায় মূল হোতা হিসেবে জীবন (১৫) নামের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তিনি আদালতে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

 

বুধবার (৮ এপ্রিল) নারায়ণগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাতের আদালতে জবানবন্দি দেন আসামি জীবন।

 

গ্রেফতারকৃত জীবন গাইবান্ধা জেলার সদর থানার উত্তর ধানগড়ার মোঃ মমিন মিয়ার পুত্র। সে পরিবারের সাথে নরসিংপুর সামছুলের মোড়ের গণি মিয়ার বাসায় ভাড়ায় বসবাস করতো।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন স্বীকার করেছে যে, শিশুটিকে ধর্ষণের পর ঘটনা আড়াল করতেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পরে লাশ গোপন করতে পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতরে ফেলে রাখা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, শিশুটিকে প্রথমে ঘটনাস্থলে বলৎকার করা হয়। তখন শিশুটি বাসায় বলে দেওয়ার কথা বললে গ্রেফতারকৃত জীবন মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে ঘটনাস্থলে লাশ ফেলে রেখে চলে যায়। মূলত বলৎকারের ঘটনা আড়াল করতেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। 

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সামাদ জানান, ফতুল্লায় শিশু ইয়াসিন হত্যার ঘটনায় জীবন নামের কিশোর আসামি আদালতে জবানবন্দি দিয়েছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category