• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন |
  • English Version

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

Reporter Name / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন


নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে টানা  বিকাল ৫ টা পর্যন্ত এ অভিযান চলে।

দুদক নরসিংদী-গাজীপুরের সমন্বিত জেলা কার্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট একটি টিম এই অভিযান পরিচালনা করেন। এসময় হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো কর্মস্থলে না আসা, ঠিকমত ওষুধ সরবরাহ না করা, নিন্মমানের খাবার সরবরাহসহ না অসঙ্গতি নিয়ে তথ্য সংগ্রহ করে দুদক।

অভিযানে দুদকের গাজীপুরের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান নেতৃত্ব দেন।

তিনি জানান, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে দায়িত্বরত ডাক্তাররা সঠিক সময় না আসার একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া অন্যান্য অসঙ্গতিগুলোও খতিয়ে দেখছে দুদক। এসময় আরো উপস্থিত ছিলেন, দুদকের উপ-সহকারী পরিচালক প্রান্তিক শাহ্সহ অন্যান্য সদস্যরা।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts