• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

পলাশে পাওনা টাকা পরিশোধের কথা বলে যুবককে বাসায় ডেকে গলা কাটার চেষ্টা, মা-ছেলে গ্রেফতার

Reporter Name / ২৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

[ad_1]

নরসিংদীর পলাশে পাওনা টাকা পরিশোধের কথা বলে জহিরুল ইসলাম নামে এক যুবককে বাসায় ডেকে নিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেছে একই গ্রামের এক ভাড়াটিয়া পরিবার। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত জহিরুল ইসলাম ওই গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় জড়িত অভিযোগে মা-ছেলেসহ দুইজনকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন একই গ্রামের আলামিনের বাড়ির ভাড়াটিয়া মাসুদ মিয়ার স্ত্রী শেফালী (৩১) ও ছেলে রিয়াদ (১৯)।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, আহত জহিরুলের নিকট থেকে সুদে ১ লাখ ২০ হাজার টাকা ধার নিয়েছিল মাসুদ মিয়া। প্রথমদিকে কিছু টাকা পরিশোধ করলেও পরে বিভিন্ন অজুহাতে টাকা ফেরত দেওয়া বন্ধ করে দেয়। সময়ের সাথে সাথে মূলধনসহ সুদ মিলে দেনার পরিমাণ দাঁড়ায় প্রায় ৫ লাখ টাকায়। এর জেরে টাকা পরিশোধের কথা বলে পরিকল্পিতভাবে জহিরুলকে বাসায় ডেকে নিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালানোর চেষ্টা করে।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত ২ ও ৩ নং আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মূল আসামি মাসুদ মিয়াকে গ্রেফতারের অভিযান চলছে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category