• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

নারায়ণগঞ্জে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সেনসিটাইজেশন কর্মশালা

Reporter Name / ৬৫ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

[ad_1]

মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং প্রতিরোধমূলক কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের অংশীজনদের অংশগ্রহণে একটি সেনসিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

 

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী এবং মানব পাচার প্রতিরোধে কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মানব পাচার ও চোরাচালান শুধু একটি অপরাধ নয়, এটি একটি গুরুতর সামাজিক ও মানবিক সংকট। এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি আরও বলেন, সচেতনতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে মানব পাচার ও চোরাচালান কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

 

কর্মশালায় বক্তারা মানব পাচারের বর্তমান পরিস্থিতি, এর কারণ, ঝুঁকি, বিদ্যমান আইনি কাঠামো এবং প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সীমান্ত ও নদীপথ ব্যবহার করে সংঘটিত চোরাচালান প্রতিরোধে নজরদারি ও তথ্যভিত্তিক তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

 

আয়োজকরা জানান, মানব পাচার ও চোরাচালানের মতো অপরাধ মোকাবিলায় বিভিন্ন সংস্থা ও অংশীজনের মধ্যে সমন্বিত উদ্যোগ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts