• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরায় ইউএনও,এসিল্যান্ড, সাংবাদকর্মীকে গুলি।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

 

নরসিংদীর রায়পুরায় ইউএনও,এসিল্যান্ড, সাংবাদকর্মীকে গুলি

মো হিমেল মিয়া।

উপজেলা প্রতিনিধি মনোহরদী

।নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত এর অভিযান চলাকালীন সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট,সংবাদকর্মী ও আনসারদের দুটি স্পিডবোট লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। অদ্য ১৬ জানুয়ারি ২০২৫ ইং বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়ন এর শেষ সীমান্তে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

  • জানা যায়,দিন দুপুরে উপজেলার চরমধুয়া ইউনিয়ন এর মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত এর অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু তোলার দায়ে একটি ড্রেজার থেকে দুজনকে আটকের পর ১০ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।এরপর পাশের একটি ইটভাটার পাশ থেকে অবৈধ বালু তোলা হচ্ছিল। সেখানে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দুটি স্পিড বোট লক্ষ্য করে দূর থেকে গুলি করে দুর্বৃত্তরা। সামনে থাকা স্পিডবোটে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনার মোঃ শফিকুল ইসলাম,আনসার সদস্যরা ছিলেন। অন্যটিতে ছিলেন স্থানীয় সংবাদকর্মীরা।গুলির শব্দ শুনে স্পিডবোট দুটি ঘুরিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসেন চালকরা।এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা, তিনি বলেন গুলিবর্ষণের ঘটনায় মামলা করা হবে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। বালুখেকোদের হাত থেকে মেঘনার আশপাশের এলাকা বাঁচাতে হলে ভবিষ্যতে পর্যাপ্ত সংখ্যক ফোর্স যেমন, কোস্ট গার্ড, নৌ পুলিশসহ অন্যান্য বাহিনীর যৌথ অংশগ্রহণে অভিযান পরিচানা করা বিশেষ প্রয়োজন।এই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।তিনি আরো বলেন,উপজেলার চরাঞ্চলে বিপুল পরিমাণে অবৈধ আগ্নেয়াস্ত্র মানুষের কাছে পৌঁছে গেছে। ইতিমধ্যে এ নিয়ে আইন-শৃঙ্খলা মিটিংয়ে আলোচনা হয়েছে। শিগগিরই এসব অস্ত্র উদ্ধারে বড় ধরনের যৌথ অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category