• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

চব্বিশের অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ না করার অনুরোধ সালাহউদ্দিনের

Reporter Name / ২৮১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

[ad_1]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা সবাইকে অনুরোধ করব, ২০২৪ সালের অভ্যুত্থানকে যেন প্রশ্নবিদ্ধ না করি। শহীদদের আত্মত্যাগকে যেন আরো মহিমান্বিত করি জাতীয় পর্যায়ে। আমাদের দেশের মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে এবং তার চূড়ান্ত নেতৃত্ব হিসেবে তারেক রহমান যদি গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেন এবং সেখানে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এটা এই অভ্যুত্থানকে ধারণ করা হবে। জাতির প্রত্যাশাকে ধারণ করা হবে।  বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের অনেক প্রার্থী থাকে, যাদের প্রত্যাশা থাকে, হয়ত তারা তাদের প্রত্যাশা অনুযায়ী মনোনয়ন পায়নি। কিন্তু বৃহত্তর স্বার্থে সংসদে বহু দলের প্রতিনিধিত্ব রাখতে হয়ত আমরা আমাদের অনেক যোগ্য প্রার্থীকেও বঞ্চিত করে ফেলছি। সুতরাং তাদের মনের কথা আছে, সেক্ষেত্রে কিছু কিছু বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করছি। আশা করি এসব বিষয়ে খুব শিগগিরই মীমাংসা হয়ে যাবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলে সফরের সময় কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন হবে না জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবর জিয়ারত করা এটা জাতির প্রত্যাশা। গণঅভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি। এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। সেজন্যই তার সেখানে যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কোনো বিষয় নেই। 



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category