• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা এক ক্লিকেই ভিডিও ডাউনলোড করুন – জেনে নিন সেরা টুলগুলো চালাকচরে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড, ফতুল্লার বিসিকে চিহ্নিত ছিনতাইকারী বিশু গ্রেপ্তার নারায়ণগঞ্জের মেগা প্রকল্পে আগ্রহ চায়না হারবারের তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক প্রেস বিজ্ঞপ্তি স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে “সাত বন্ধু’র গোসল, দুই জনের মৃত্যু বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক বন্দরে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত বন্দরে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

গ্যাস সংকটে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

Reporter Name / ২৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন


নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সংকটের কারণে আড়াই মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার ৬১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাতটি ইউনিটের মধ্যে সব ইউনিটের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই বছর ধরে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সংকট চলছে। এ কারণে গত ৯ জুন ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ৫ নম্বর ইউনিট, ১৩ জুন ৩৬০ মেগাওয়াটের ৪ নম্বর ইউনিট এবং ১৪ জুন ৩৬০ মেগাওয়াটের ৭ নম্বর ইউনিটের উৎপাদন একেবারে বন্ধ হয়ে যায়। সরকার সার কারখানায় গ্যাস দেওয়ায় বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। বিকল্প উপায়ে গ্যাস সরবরাহের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আবেদন করা হয়েছে।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানান, ৪, ৫ ও ৭ নম্বর ইউনিটে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। গ্যাস পেলেই উৎপাদন শুরু হবে।

তিনি আরও জানান, গত জুন মাসের প্রথম দিকে প্রথমার্ধে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩৬০ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটের টারবাইনের রোটারের ব্লেডে সমস্যা দেখা দেয়। এর পর থেকে এই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ। এটি এখন মেরামতের শেষ পর্যায়ে। গ্যাস সংযোগ চালু করলে এ ইউনিটেও বিদ্যুৎ উৎপাদন আবার শুরু হবে।

তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, ২০১০ সালের জুন মাসে ২১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৬ নম্বর ইউনিটে আগুন লেগে টারবাইন পুড়ে যায়। সেই থেকে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts