• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কুরবানির গরু কিনতে গিয়ে আটক সাবেক উপজেলা চেয়ারম্যান বীরু।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৮৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

কুরবানির গরু কিনতে গিয়ে আটক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর।
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী

নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাইফুল ইসলাম খান বীরুকে স্থানীয় জনগণ আটক করেছে। বৃহস্পতিবার (৫ জুন) বিকালে উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দি ভূঁইয়ার বাজারে কুরবানির গরু কিনতে গেলে তাকে ঘিরে ফেলেন এলাকাবাসী। পরে তারা বিষয়টি মনোহরদী থানায় জানালে, পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার জানান, “জনগণের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

জানা যায়, সাইফুল ইসলাম খান বীরু মনোহরদী উপজেলা পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঈগল’ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন। ওই নির্বাচনের আগে তিনি উপজেলা চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

এদিকে সাবেক চেয়ারম্যান বীরুর আটকের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। রাতেই উপজেলা বিএনপির নেতাকর্মীরা থানার সামনে বিক্ষোভ মিছিল করেন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category