• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা পাইকপাড়ায় ২০৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মনোহরদীতে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড নারায়ণগঞ্জে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সেনসিটাইজেশন কর্মশালা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ভিক্টোরিয়া হাসপাতালে জেলা প্রশাসকের ফলোআপ পরিদর্শন রূপগঞ্জে বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন বন্দরে গ্যাস বিস্ফোরণ: একে একে চলে গেল পরিবারের ৪ সদস্য বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি: অভিযুক্ত গ্রেপ্তার – Zaawansowana Platforma Rozrywki Online Dla Wymagających Graczy

ওসমান হাদি হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকার অত্যন্ত সিরিয়াস: নৌ উপদেষ্টা

Reporter Name / ১৫৫ Time View
Update : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন


নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় সরকার অত্যন্ত সিরিয়াস। শুধু হত্যাকারীই নয়, দেশে-বিদেশে এর নেপথ্যে যারা রয়েছেন তাদেরও খুঁজে বের করা হবে। খুব শিগগিরই জনসমুখে তা জানানো হবে আগামীতে যাতে দেশে কোনো ফ্যাসিস্ট সরকারে আবির্ভাব না ঘটে, যারা সরকারে আসবে তারা যেন শিক্ষাগ্রহণ করে, জনগণের জন্য কাজ করে এবং সততার সঙ্গে কাজ করবে-এটাই আন্তর্বর্তীকালীন সরকারের আশা। নতুবা শহীদ হাদিসহ জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের আত্মা আমাদের মাফ করবে না।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় জেলার জন্মস্থান ঝালকাঠির নলছিটি উপজেলার স্থানীয় ঐতিহ্যবাহী লঞ্চঘাটকে ওসমান হাদির স্মরণে নতুন নামকরণ করে তা আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এসব কথা বলেনএ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও শহীদ হাদির বোন ও ভগ্নিপতি উপস্থিত ছিলেন। ইতোমধ্যে শহিদ ওসমান হাদি লঞ্চঘাটের সংস্কার ও আধুনিকায়ন কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। নৌপরিবহন উপদেষ্টার উদ্যোগে এর আগে ভোলার মনপুরা উপজেলা প্রশাসনের কাছে ‘শহিদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স’ হস্তান্তর করা হয়। 

শহিদ ওসমান হাদির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে নৌপরিবহন উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, প্রতিবাদী তারুণ্যের প্রতীক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি ছিলেন দেশ ও জনগণের জন্য আত্মত্যাগকারী এক সাহসী সন্তান। তাঁর নামে নলছিটির ঐতিহ্যবাহী লঞ্চঘাটের নামকরণ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, সাহস ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে। নদীর সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। বর্তমান সরকার প্রান্তিক ও দুর্গম দ্বীপাঞ্চলের জনগণকে উন্নয়নের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে নৌযোগাযোগ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নদীপথ ব্যবহারে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, শহিদ শরিফ ওসমান হাদির স্বজনরা, নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নলছিটির কৃতী সন্তান শহিদ ওসমান হাদির নামে লঞ্চঘাটটির নামকরণ করায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এটি নলছিটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা তরুণ প্রজন্মকে ন্যায়বোধ, প্রতিবাদ ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts