• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

Reporter Name / ১৪২ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জে সাহিত্য ও সংস্কৃতিচর্চার ধারাকে এগিয়ে নিতে সাহিত্যপত্রিকা ‘কথন’-এর ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও সমাজবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নাদিয়াতুল কাশফিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতিজন রথিন চক্রবর্তী, সাংস্কৃতিক কর্মী ও সংগঠক অমল আকাশ এবং কথনের উপদেষ্টা সাদেকুল ইসলাম সাদিক। এছাড়া উপস্থিত ছিলেন জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী তানভীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথনের সভাপতি দীপা নাগ তন্দ্রা।

বক্তব্যে রথিন চক্রবর্তী বলেন, “কথনের ছায়াতলে গড়ে ওঠা এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়া গেলে একটি উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কথনের এই সংগ্রাম অব্যাহত থাকুক।”

অমল আকাশ বলেন, “বিভিন্ন সংগঠন বিভিন্ন নামে কাজ করলেও আমাদের লক্ষ্য এক—একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। একটি দেশের পরিপূর্ণ বিকাশের জন্য উন্নত সংস্কৃতির দীর্ঘ যাত্রা প্রয়োজন। কথন সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ সূচনা করেছে।”

সাদেকুল ইসলাম সাদিক বলেন, বর্তমান সামাজিক বাস্তবতায় বহু ছাত্র-যুবক মাদক, পর্নোগ্রাফি, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অপসংস্কৃতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে ‘কথন’ শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বোধ ও উন্নত আদর্শের চর্চা ছড়িয়ে দিতে কাজ করছে। পাঠচক্র, মনীষী স্মরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা ও চলচ্চিত্র প্রদর্শনীর মতো বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের রুচিশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে দীপা নাগ তন্দ্রা কথনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে একটি নজরুলগীতি পরিবেশন করা হয়। পরে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category