• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন |
  • English Version

জেলা বাস টার্মিনালের কাজ ৬ মাসের মধ্যে শেষ হবে: প্রতিমন্ত্রী 

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন


ঢাকার প্রবেশমুখ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। তিনি বলেন, টার্মিনালটি চালু হলে সায়েদাবাদ বাস টার্মিনালের ওপর চাপ কমবে এবং রাজধানীর যানজটও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

বুধবার (২৪ জুন) বিকেলে কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকাকে যানজটমুক্ত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সরকার সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালের চাপ কমাতে কিছু কার্যক্রম কেরানীগঞ্জ ও কাঁচপুরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে কাঁচপুর টার্মিনালের সার্বিক কাজ সম্পন্ন করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।

তিনি জানান, টার্মিনালটি চালু হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগ থেকে আসা দূরপাল্লার বাসগুলো ঢাকার ভেতরে প্রবেশ না করেই কাঁচপুরে যাত্রী নামাতে পারবে। ফলে রাজধানীতে যানবাহনের চাপ কমবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বাস টার্মিনালগুলোকে পরিকল্পনাহীনভাবে ডিপো হিসেবে ব্যবহার করায় নগরবাসী দীর্ঘদিন যানজটের ভোগান্তি পোহাতে বাধ্য হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে উত্তরণে কাজ করছে।

তিনি আরও জানান, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ৪৮ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কের চলমান উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হবে।

সড়ক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে পর্যায়ক্রমে বিভিন্ন সিগনাল পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হবে। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts