• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

চর সৈয়দপুরে ছিনতাইয়ের সময়  হাতেনাতে গ্রেপ্তার ২, ছোরা ও নগদ টাকা উদ্ধার

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

[ad_1]

 

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছোরা ও লুণ্ঠিত টাকার অংশ উদ্ধার করা হয়।

 

বুধবার (২৪ জুন) ভোর ৪টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানার চর সৈয়দপুর এলাকায় লাইলী পাগলীর মাজারের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো চর সৈয়দপুর এলাকার জাকির আলমের ছেলে মো. সিহাদ (২৭) এবং শাহজাহানের ছেলে রিয়াদ (২৬)।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছোরা এবং লুণ্ঠিত অর্থের মধ্যে ৯০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদক, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযান অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category