• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

চাষাড়ায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

Reporter Name / ৬৬ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মাহেদী হাসান রাকিব চৌধুরী (২০) এবং বন্দর উপজেলার ঘারমোড়া সরদারবাড়ী এলাকার মো. অনিক সরদার (৩৪)।

পুলিশ জানায়, মাহেদী হাসান রাকিব চৌধুরী ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং অনিক সরদার ঘারমোড়া নাসিম ওসমান স্মৃতি সংসদের সভাপতি ও আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী।

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হয়।

এদিকে, গ্রেপ্তারকৃত অনিক সরদারের বিরুদ্ধে বন্দর থানা ও মুন্সিগঞ্জ সদর থানায় চারটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category