• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন |
  • English Version

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

Reporter Name / ০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবারের মাঝে ১ কোটি ১৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার (২৪ জুন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে চেক তুলে দেন মোঃ রায়হান কবির।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে আরও বেশি সতর্ক হতে হবে। দুর্ঘটনায় যারা তাদের স্বজন হারিয়েছেন, তাদের সেই ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। সরকারের এই আর্থিক সহায়তা মূলত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার একটি প্রয়াস। তিনি বলেন, “এই অনুদানের মাধ্যমে সরকার আপনাদের পাশে আছে—এটাই জানানো হচ্ছে। সকলের প্রতি অনুরোধ, রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকুন এবং নিজের জীবনের প্রতি গুরুত্ব দিন।”

অনুষ্ঠানে নিহত ও আহতদের ২৮টি পরিবারের অনুকূলে মোট ১ কোটি ১৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এই সহায়তা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক দুর্ভোগ লাঘবে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts