• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

এবার ক্রিকেটে বিনিয়োগ করছে সৌদি, আয়োজন করবে ফ্র্যাঞ্চাইজি লিগ

Reporter Name / ২৪৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

[ad_1]

এবার ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টির সঙ্গে যুক্ত হচ্ছে সৌদি। সৌদির মাটিতে গড়াবে টুর্নামেন্টটির আসন্ন আসর। সৌদির ক্রিকেট ফেডারেশন (এসএসিএফ) ও তাদের বাণিজ্যিক শাখা ক্রিকেট ইনভেস্টমেন্ট কোম্পানির (সিআইসি) সঙ্গে কাজ করবে আইএল টি-টোয়েন্টি। তাদের লক্ষ্য থাকবে ক্রিকেটের উন্নয়ন ও স্থানীয় প্রতিভা গড়ে তোলা। আগামী ২ ডিসেম্বর থেকে  চুক্তিটি কার্যকর হবে।

আইএল টি-টোয়েন্টি এক বিবৃতিতে লিখেছে, এসএসিএফ পুরুষ ও নারী উভয় বিভাগের জন্য ডিপি ওয়ার্ল্ড আইএল টি-টোয়েন্টিতেকে সৌদি আরবে আনুষ্ঠানিক টি-টুয়েন্টি লিগ হিসেবে অনুমোদন ও স্বীকৃতি দিয়েছে। এই মাইলফলক উপসাগরীয় অঞ্চলে ক্রিকেট বিস্তারে আইএলটি২০–এর প্রচেষ্টায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তারা আরও লিখেছে, আরেকটি রোমাঞ্চকর দিক হলো, সৌদি আরবের খেলোয়াড়দের জন্য সরাসরি আইএল টি-টোয়েন্টিতে প্রবেশের পথ তৈরি হচ্ছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, আসন্ন (১ অক্টোবর) নির্ধারিত আইএল টি-টোয়েন্টি মৌসুম–৪ এর প্লেয়ার নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির অন্তত একজন সৌদি খেলোয়াড় নেয়া বাধ্যতামূলক থাকবে। আগামী বছরগুলোতে আইএল টি-টোয়েন্টির ম্যাচ সৌদি আরবেও আয়োজন করা হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category