• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন |
  • English Version

সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফায়ার সেফটি সরঞ্জাম বিতরণ

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন


নারায়ণগঞ্জ সদরে ‘Climate Resilient Campus Initiative’ প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘লজিক অফ বাংলাদেশ’-এর মাঝে ফায়ার সেফটি ইকুইপমেন্ট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের উদ্যোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মাশরুর পারভেজ রাফির কাছে সরঞ্জামগুলো হস্তান্তর করা হয়।

বিতরণকৃত সরঞ্জামের মধ্যে ছিল ২টি ফায়ার স্যুট, ২০টি হেলমেট, ২০ জোড়া গামবুট, ২০ জোড়া হ্যান্ড গ্লাভস, ২০টি ভেস্ট, ২০টি সেফটি মাস্ক, ১টি ফার্স্ট এইড বক্স, ২০টি বাঁশি ও ২০টি টর্চলাইট।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল নারায়ণগঞ্জের কয়েমপুর এলাকায় জেলা কারাগারের পার্শ্ববর্তী স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় ‘লজিক অফ বাংলাদেশ’-এর স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ নজরে আসে ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের। পরে তাদের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে উৎসাহিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে পাশে থাকতে পেরে উপজেলা প্রশাসন আনন্দিত। ভবিষ্যতেও ভালো কাজ ও শিক্ষার্থীদের বিভিন্ন উদ্যোগের সঙ্গে উপজেলা প্রশাসন সম্পৃক্ত থাকতে আগ্রহী।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts