• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন |
  • English Version

বন্দরে বাসচাপায় নারী শ্রমিক নিহত, চালক আটক

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন


নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় মালা আক্তার (২৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত মালা আক্তার সোনারগাঁ থানার পশ্চিম বেহাকৈর এলাকার রবিউল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে বন্দর থানার দেওয়ানবাগ এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠায়। এ সময় স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি জব্দ করা হয় এবং চালক সোহরাব হোসেন (৫৬)-কে আটক করা হয়। পরে তাকে বন্দর থানায় সোপর্দ করা হয়।

আটক চালক সোহরাব হোসেন যশোর জেলার কোতোয়ালি থানার সহকরপুর খাঁপাড়া এলাকার মৃত সবদুল মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহতের স্বামী রবিউল ইসলাম বাদী হয়ে আটক চালকের বিরুদ্ধে বন্দর থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করেন (মামলা নং- ২৮(৫)২৬)। পরবর্তীতে মঙ্গলবার (১৯ মে) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

নিহত মালা আক্তার দীর্ঘদিন ধরে একটি প্লাস্টিক কারখানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে। প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts