
নারায়ণগঞ্জ সদর উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১৩টি অস্থায়ী পশুর হাটের দরপত্র উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন। দরপত্র যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাদের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সদর উপজেলা পরিষদের সভাকক্ষে দরপত্র উন্মুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। পরে গঠিত যাচাই-বাছাই কমিটির সুপারিশ অনুযায়ী হাটগুলোর ইজারাদার চূড়ান্ত করা হয়।
সর্বোচ্চ ও সর্বনিম্ন দরদাতা
এবার সদর উপজেলার সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পেয়েছেন মো. লুৎফর রহমান। তিনি গোগনগর ইউনিয়নের পুরাতন সৈয়দপুর এলাকায় মোসা. হোসনে আরা বেগম গংদের নিজস্ব ভূমিতে অস্থায়ী পশুর হাট ৯২ লাখ ৫৫ হাজার ৭০০ টাকায় ইজারা নেন।
অন্যদিকে সর্বনিম্ন দরদাতা হিসেবে বক্তাবলী বাজারসংলগ্ন খালি জায়গায় অস্থায়ী পশুর হাট ১ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা পান নজরুল ইসলাম।
বিভিন্ন হাটের ইজারা দর
গোগনগর ইউনিয়নের সমিলসংলগ্ন আলী আকবর বেপারীর জমি: ২ লাখ ৬৬ হাজার টাকা (হাবিবুর রহমান সেলিম)
বাড়িরটেক এলাকার নিট রিফ্লেক্স গার্মেন্টস সংলগ্ন স্থান: ৭ লাখ ৬ হাজার টাকা (সোহেল)
আওয়ালের গুদারাঘাট সংলগ্ন খালি জায়গা: ২ লাখ টাকা (লিটন মিয়া)
ডিক্রিরচর খেয়াঘাট সংলগ্ন বালুর মাঠ (বুড়িগঙ্গা পূর্বপাড়): ১০ লাখ ৭ হাজার ৫০০ টাকা (আব্দুর রহমান)
বক্তাবলী ইউনিয়নের প্রসন্ননগর (ফকির মার্কেট) সংলগ্ন জমি: ২ লাখ ২৫ হাজার টাকা (আবুল খায়ের)
কাশিপুর ইউনিয়নের ওরিয়ন পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন বালুর মাঠ: ৬ লাখ ৩০ হাজার টাকা (রাশেদুল ইসলাম)
কুতুবপুরের নয়ামাটি এলাকার অস্থায়ী হাট: ২ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা (আরিফুর রহমান)
ভূঁইগড় সোনালী সংসদ সংলগ্ন খেলার মাঠ: ৩০ লাখ ৫০ হাজার টাকা (মাজেদুল হক মাজু)
সাইনবোর্ড সংলগ্ন শান্তিধারা মসজিদের পাশের মাঠ: ১৬ লাখ ৭৫ হাজার টাকা (শহিদুল ইসলাম টিটু)
আলীগঞ্জ ট্রাকস্ট্যান্ড সংলগ্ন স্থান: ৭ লাখ ৫০ হাজার টাকা (সাখাওয়াত হোসেন)
পাগলা আন্তজেলা ট্রাকস্ট্যান্ড মাঠ: ৬ লাখ টাকা (মুহাম্মদ শহিদুল্লাহ)
প্রশাসনের নির্দেশনা
উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ইজারার সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। একই সঙ্গে কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি বা জনদুর্ভোগ সৃষ্টি হলে ইজারা বাতিল করা হবে।