• বুধবার, ১০ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
শিক্ষার্থীর  মনোযোগ বৃদ্ধির অন্যতম হাতিয়ার মনোহরদীর কোচরচর ও কেরানীনগর যুব সমাজ ও গ্রামবাসীর আয়োজনে মাদক বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত বন্দরে যুবকের আত্মহত্যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি রাজু গ্রেপ্তার বন্দরে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লা থানায় চিহ্নিত অপরাধীর আনাগোনা নিয়ে প্রশ্ন চার্জশিটের অপেক্ষায় বন্দরের আলোচিত আলিফা ধর্ষণ ও হত্যা মামলা বন্দরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন, ওসির ভূমিকায় সমালোচনা হোসেনপুর এস.এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বজলুর রহমান ফতুল্লায় শিক্ষার্থীদের হাতে জেলা প্রশাসনের গাছের চারা

মনোহরদীতে  ভূমিসেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ৯১ Time View
Update : বুধবার, ১০ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

মনোহরদীতে  ভূমিসেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত।

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা।

বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দিতে এবং নাগরিক সচেতনতা বাড়াতে এ ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। ভূমি সেবার মানোন্নয়নে সরকার মানবসম্পদ উন্নয়ন, প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতোমধ্যে ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন চালু, অনলাইনে ফি পরিশোধ, হটলাইন সেবা, ই-রেজিস্ট্রেশন, ডিজিটাল ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন এবং ভূমি আইন সংস্কারের মতো নানা উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

এছাড়া মেলা উপলক্ষে মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts