• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন |
  • English Version

তোলারাম কলেজের পেছনে র‌্যাবের অভিযান, আটক ২

Reporter Name / ৮৩ Time View
Update : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

রোববার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মোঃ আব্দুর রশিদ।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— গলাকাটা পুকুরপাড় এলাকার মৃত মমিন মিয়ার ছেলে মোঃ রাব্বি (২২) এবং গলাচিপা আমজাদ মিয়ার গলি এলাকার মনির হোসেনের ছেলে মোঃ সাব্বির হোসেন (২৪)।

 

র‍্যাব জানায়, র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ফতুল্লা থানাধীন তোলারাম কলেজ রোড টিএনটি কলোনী রুপার বাড়ির মাঠ এলাকায় রোববার (১৭ মে) বিকেলে অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে আটক করা হয়।

 

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র রামদা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতরা সক্রিয় ডাকাত, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তারা ও তাদের সহযোগীরা ফতুল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি, চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

 

র‍্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts